(হে
নবী,) ওদের কাছে তুমি নূহের কাহিনী শোনাও। যখন সে তার জাতিকে বলেছিলো, হে
আমার জাতি, যদি তোমাদের উপর আমার অবস্থিতি ও আল্লাহর আয়াত সমূহ দ্বারা আমার
উপদেশ (প্রদান) খুব দুঃসহ মনে হয়, তবে (শোনে রাখো), আমি (সম্পূর্ণরূপে)
আল্লাহর ওপর ভরসা করি, অতপর তোমরা যাদের আমার সাথে শরীক বানাচ্ছো, তাদের
(সবাইকে) একত্রিত করে (আমার বিরূদ্ধে তোমাদের) পরিকল্পনা চূড়ান্ত করে নাও
(দেখে নাও), যেন সে পরিকল্পনা (-এর কোনো বিষয় তোমাদের দৃষ্টির) আড়ালে না থাকে, অতপর আমার সাথে (তোমাদের যা করার) তা করে ফেলো এবং আমাকে কোনো অবকাশও তোমরা দিয়ো না।
- সূরা ইউনুস (আয়াত ৭১)
মূসা বললো, তোমরা কি সত্য সম্পর্কে এসব (বাজে) কথা বলছো যখন তা তোমাদের কাছে (প্রমাণসহ) এসে গেছে! (তোমরা কি মনে করো) এটা আসলেই যাদু? অথচ যাদুকররা কখনোই সফলকাম হয় না।
- সূরা ইউনুস (আয়াত ৭৭)
(হে নবী,) আমি তোমার ওপর যে কেতাব নাযিল করেছি, তাতে (বর্ণিত কোনো ঘটনার ব্যাপারে) যদি তোমার (মনে) কোনো সন্দেহ থাকে, তাহলে সেসব লোকের কাছে (এসব ঘটনা) জিজ্ঞেস করো, যারা তোমার আগে (তাদের উপর নাযিল করা) কেতাব পড়ে আসছে, অবশ্যই তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তাই তুমি কখনো সন্দেহবাদীদের (দলে) শামিল হয়ো না। আর তুমি তাদের দলেও শামিল হয়ো না যারা আল্লাহর আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে, (এরূপ করলে) তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
- সূরা ইউনুস (আয়াত ৯৪-৯৫)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন