(হে
মানুষ,) তোমাদের মালিক হচ্ছেন আল্লাহ তায়ালা, যিনি আকাশমন্ডলী ও পৃথিবীকে
ছয় দিনে পয়দা করেছেন, অতপর তিনি 'আরশে' সমাসীন হন, তিনি (তার) কাজ
(স্বহস্তে) নিয়ন্ত্রন করেন; কেউই তাঁর অনুমতি ছাড়া (কারো জন্যে)
সুপারিশকারী হতে পারে না; এই হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ তায়ালা, অতএব
তোমরা তাঁরই এবাদত করো; তোমরা কি (সত্যি কথা) অনুধাবন করবে না?
- সূরা ইউনুস (আয়াত ৩)
মহান
আল্লাহ তায়ালা যিনি সূর্যকে (প্রখর) তেজোদ্দীপ্ত বানিয়েছেন এবং চাঁদকে
(বানিয়েছেন) জ্যোতির্ময়, অতপর (আকাশে) তার জন্য কিছু মনযিল তিনি নির্দিষ্ট
করে দিয়েছেন, যাতে করে (এ নিয়ম দ্বারা) তোমরা বছরের গণনা এবং দিন-তারিখের
হিসাবটা জানতে পারো; আসলে আল্লাহ তায়ালা যে এসব কিছু পয়দা করে রেখেছেন
(তার) কোনোটাই তিনি অনর্থক করেননি; যারা (সৃষ্টি রহস্য সম্পর্কে) জানতে চায়
তাদের জন্যে আল্লাহ তায়ালা তাঁর নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন।
- সূরা ইউনুস (আয়াত ৫)
তারা
(আরো) বলে, তার মালিকের কাছ থেকে তার উপর কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন?
তুমি (তাদের) বলো, গায়েব সংক্রান্ত যাবতীয় জ্ঞান তো একমাত্র আল্লাহ
তায়ালার জন্যে, অতএব (আল্লাহ তায়ালার সে গায়বী ফয়সালার জন্যে) তোমরা
অপেক্ষা করো, (আর) আমিও তোমাদের সাথে (সেদিনের) প্রতীক্ষা করছি।
- সূরা ইউনুস (আয়াত ২০)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন